শংকর ব্রহ্ম

কবিতা - কালবেলায়

শংকর ব্রহ্ম
শুক্রবার, ১৪ মার্চ ২০২৫ বিরহের কবিতা, রূপক কবিতা

কালবেলায়
শংকর ব্রহ্ম

একটি জীবন কেটে গেল হেলায় ফেলায়
এখন আমি বিভোর থাকি শব্দ খেলায়,
জানি এরও মূল্য কিছু নাই জীবনে
তাই তো আমি একলা থাকি নিজের মনে।

বন্ধুরা সব মত্ত মাতাল মাতায় আসর
দেখি আমি মুগ্ধ চোখে স্তব্ধ কিশোর,
একলা মনে আপন জনে ভুলে যে তার
পথে পথে ঘুরে বেড়ায় আপনা বিভোর।

একটা জীবন ফুরিয়ে যায় হেলায় ফেলায়
এখন কিশোর পৌঢ় বটে কালবেলায়।

পরে পড়বো
১৭০
মন্তব্য করতে ক্লিক করুন