কানা
শংকর ব্রহ্ম
চোখ নেই যার তাকে তবু দেওয়া যায় দৃষ্টির স্বচ্ছতা,
চোখ আছে যার দৃষ্টির স্বচ্ছতা তার বেশী দরকার,
দৃষ্টি তার আচ্ছন্ন থাকে,লোভে কামে মোহে
যেন বা কুলূপ এঁটে চোখে কলুর বলদ হয়ে,
অনর্থক সংসারের ঘানি টেনে চলা
যাতে কোন প্রেম নেই,শান্তি নেই, ক্লান্তি আছে শুধু, সে এক অপার যন্ত্রণা অনেকেরই সেই কথা জানা।
তবু এই অস্থির সময়ে, বহু লোক চোখ থাকতে কানা।
