কে জানে
শংকর ব্রহ্ম
আমার আর মৃত্যুর মধ্যে
মাত্র দেড় হাত দূরত্ব
এই রমণীয় ভাবনাটা স্থায়ী হলে কিছুক্ষণ
একটা কঠিন হিমস্রোত
শিরদাঁড়া বেয়ে নেমে যায়
বয়ে যায় বুকের ভিতর রক্তস্রোত
শেষে একেবারে ঢুকে পড়ে গভীর অন্তরে।
দিনে কাজের তাড়ায় চাপা থাকে
রাত্রে ঘুম-ভাপে অতলে তলিয়ে গিয়ে
ভাবনাটার গুরুত্ব কিছুটা কমে যায়,
না হলে, কী যে হতো কে জানে?
অনুসন্ধান করুন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন