কেমন করে ভুলি
শংকর ব্রহ্ম


চিত্ত থেকে বিত্ত সরাও বলেছিলাম সেই কবে
তাহলেই তো পৌঁছে যেতে তোমার প্রিয় বৈভবে
ডিম ফুটে যে বেরিয়ে ছিলে
মনে পড়ে সেই কবে?
এখন কি আর ফিরতে পার
ইচ্ছে মতো শৈশবে?
বিত্ত থেকে চিত্ত সরাও বলে ছিলাম সেই কবে।

জীবন অনিত্য তাই নিত্য বেঁচে থাকি
দৈনন্দিন কাজে কোন দিই না তো ফাঁকি।

কষ্টের দিন তো আছেই
তার মাঝে থাকে আরও কত দ্রোহ
তবুও সুখের কিছু মোহ
আনন্দের আশ্চর্য রাতগুলি
বলো তো কেমন করে ভুলি?