কথকতা
শংকর ব্রহ্ম

১).

বিষাদ ফুরাবে কবে আমার অনিশ্চিত জীবন থেকে?
এবার শীতেও কাটবে না বিষাদ,
বিষাদে ও শীতে বুঝি প্রাণখানি যায়
ভাল করে গায়ে টানি, ছেঁড়া কাঁথা-কানি
কথা ছিল,
ছিল ব্যথা
ছিল সব যথযথা
ছিল না যা -
আকূলতা, সবটাই ছিল অযথা
যেন কোন প্রতিচ্ছবি আর তার কথকতা।

২).

এক একটা আস্ত দিন আমাকে গ্রাস করে
যেন ভরে রাখে অনিশ্চিত বিষাদে ,
তাকে আমি রাত্রি দিয়ে মুড়ে ফেলি -
কুয়াশায় ঢেকে রাখি।
সারাদিনের ঘটনা প্রবাহ
হিম হয়ে জমে থাকে বুকের ভিতরে,
বুকের কপাট খুলে পরদিন আমি
উনুনের ছাই ভেবে দূরে ডাস্টবিনে ফেলে আসি।

আবার নতুন করে শুরু হয়
অনিশ্চিত বিষাদের ভয়,
সত্যিই কি এর- নেই কোনও প্রতিকার, ক্ষয়?