মেকি
শংকর ব্রহ্ম
ছেলেরা প্রেমে পড়ার আগে বিন্দাস
প্রেমে পড়ার পর হরিদাস
তারপর বিয়ে হলে সেবাদাস
আর বিয়ে না হলে দেবদাস
ছেলেদের দাসত্ব কখনও ঘোঁচে না আর
তাই বলি এখন,
একদা আগুন মেখে ভাত গিলেছি
এখন পোড়া রুটি খাদ্য,
তখন ছিলাম আগুনখেকো
এখন দাসের মতো বাধ্য।
কেন হলাম,কি করে হয়
ভাবতে গিয়ে দেখি,
সেই আমিটাই ছিলাম খাঁটি
এই আমিটা মেকি।


মন্তব্য করতে ক্লিক করুন