মৃত্যুর আনাগোনা
শংকর ব্রহ্ম
অবসাদে দিন কাটে আমাদের একা একা ঘরে
কী যে হবে জানি না যে প্রভুর কৃপায় তার বরে?
বুকের ভিতরে চলে জীবন মৃত্যুর আনাগোনা
আমাদের জোটে না সহজে কিছু পরিশ্রম বিনা
যাকে চিনি ভাবি আমি থাকে যে আসলে অচেনা
স্মৃতির ভিতরে চলে মৃত মানুষের আনাগোনা।
দুধ আনতে গিয়ে কেউ ফেরে মনের ভিতরে নিয়ে চোনা
স্বাধীনতা চেয়ে কেউ ফিরে আসে গোলাম হয়ে কেনা।
স্বপ্নের ভিতরে চলে অবৈধ প্রেমের লেনা দেনা
ভালবাসতে গিয়ে কেউ নিয়ে ফেরে অকৃত্রিম ঘৃণা।
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
আহমেদ হানিফ
শুভ জন্মদিন! 🎈
প্রসূন গোস্বামী
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন