নক্ষত্ররা
শংকর ব্রহ্ম
সমস্ত উজ্জ্বল নক্ষত্র আজ ঝুঁকে পড়েছে
পৃথিবীর বুকে
ঝাঁকে ঝাঁকে মোমবাতি জ্বলছে বাংলার দিকে দিকে
এ দৃশ্য বস্তুত বিরল
এমন দৃশ্য দেখে নক্ষত্ররা ভাবে
তারা কি সংকেত দিচ্ছে কিছু আমাদের
এই ভেবে আলোচনায় বসে তারা
ধ্রুবতারা শুনে বলে
নিশ্চয় বাংলায় আঁধার নেমেছে ঘন
তারা তাই এর থেকে পরিত্রাণ চায়
আমরা কি করতে পারি তার জন্য?
আমরাও তো নেমে বাংলায়
তাদের পাশে গিয়ে দাঁড়াতে পারি।
এদেশের নক্ষত্ররা পাশে এসে দাঁড়াবেন সবাই?
অনুসন্ধান করুন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
আমার অত্যন্ত প্রিয় একটি কবিতা।
আরো দেখুন
আলাউদ্দিন রিয়াজ
লেখক:
সুনীল গঙ্গোপাধ্যায়
সুন্দর লেখা, অভিনন্দন কবি
আরো দেখুন
কাজী অ্যাডাম
লেখক:
আনিস খান শিহাব
আসসালামু আলাইকুম । বাংলা কবিতা নেট কবিতা অঙ্গনে সক...
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
নূর মোহাম্মদ কল্পকবি