নারীদিবস
শংকর ব্রহ্ম
একটি দিন নারীর জন্য ছেড়েই দিতে পারি
বাকী সব দিনগুলো তো থাকবে আমাদেরই,
মাথায় নিয়ে একটি দিবস করবো মাতামাতি
অন্যসব দিনগুলোতে মারবো ঝাঁটা লাথি।
৮ই মার্চ ছুঁয়ে ফেলি সব নারীদের অন্তর
'নারী দিবস' মানে যেন 'ছুঁ যাদু' এক মন্তর,
অন্যসব দিনগুলোতে ভাবার সময় কই?
সে'সব দিনে আমরা পুরুষ আত্মমগ্ন রই।
এমন দিবস চায় কি নারী তাদের জন্য বরাদ্দ,
নাকি তারা সবাই মিলে,করবে দিনটির শ্রাদ্ধ?
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
আহমেদ হানিফ
শুভ জন্মদিন! 🎈
প্রসূন গোস্বামী
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন