নিজেকে ভোলা
শংকর ব্রহ্ম
কত ভুল করে বসি নিজে
নিজেকে বোঝার ভুলে
কেন করি কি যে হয়
সে'কথা বুঝতে যাই মূলে
সে কথা বুঝতে গিয়ে
কিছু ফুল ছিঁড়ে ফেলি
দেখি কারও মুখ লজ্জায় লাল
কারও মুখ অপমানে কালো,
কারও গন্ধ বুনো আর
কারও গন্ধ মিষ্টি রসালো।
সব বোঝা সোজা নয় বলে
বোঝাবুঝি দিই ফেলে জলে
নিজেকে বুঝি না ঠিক
ভুল করি প্রতি ক্ষণেক্ষণে
কত ভুল করি আমি নিজে
নিজেকে ভোলার অভিমানে।
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
মুহাম্মাদ শরীফ আহমেদ
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন