অঘোর
শংকর ব্রহ্ম
ঘোরে না অঘোরে আছি বোঝা বড় ভার
শিকারী শিকারে এসে হয়েছে শিকার,
মুগ্ধবোধ ব্যাকরণে
এ কোন বিকার নয়,কারণে বা অকারণে
এ যেন নিয়তি তার
অঘোরে না ঘোরে আছি বোঝা বড় ভার।
আজকে শিকারী কেন শিকারের কাছে অসহায়
এবার বেঘোরে বুঝি তার প্রাণটাই চলে যায়।
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
সব্যসাচী দেব
শুভ জন্মদিন! 🎈
শ্রী অজয় কুমার দে
শুভ জন্মদিন! 🎈