অক্রম
শংকর ব্রহ্ম

রাগ চড়লে মাথায়
আতর মেখে আদর করে তাকে
নামিয়ে আনি পায়,
তবুও যে সে ক্রোধে, ঝামড়ে পড়ে গায়।

আদর যদি বাঁদর হয়ে চড়ে বসতে চায়
লাফালাফি করে উঠে পড়ে গায়
বল তা'তে আমার কী দায়
ঘাড় ধরে তার সোহাগ মেখে মাথায়
নামিয়ে আনি নীচে,
তখন সে কি আর লাগবে আমার পিছে?