অলীক জল্পনা - ১.
শংকর ব্রহ্ম
উপরে উঠতে চাও, কিন্তু কোথায়?
উপরে শূন্যতা ছাড়া, কিছু নেই আর,
দূরে উড়ে যেতে চাও,কিন্ত কোথায়?
সেখানেও শূন্যতা ভরা ,দেখ বারবার।
কোথা থেকে,বল তো কে -
পাঠাল তোমায়,এমন অলীক জগতে?
অর্থহীন বেঁচে থাকা শুধু শূন্যতায়, বন্দীর মতন
মৃত্যও কুহেলিকাময় নয় ইচ্ছাধীন।
হতাশায় বন্দী পাখি,শূন্যে তুলে শূন্য আঁখি
খাঁচাটাকে ভালবেসে ভাবে,কোনদিন মুক্তি পাব কি?
এ'জীবন ধাঁ ধাঁ যেন এক, শূন্যতায় ভরা
সমাধান নেই কোন তার?
বেদনা আনন্দ ক্ষত সব একাকার,
আমাদের উচ্ছল বাসনা -সব সুখ,স্বর্গ ও ঈশ্বর কল্পনা
মনেহয় অন্য কিছু নয় আর সব শুধু অলীক জল্পনা।
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
মোঃ আব্দুল মজিদ এনডিসি
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন