অশ্রুধারা
শংকর ব্রহ্ম
বর্ষাকাল এলে আমার খুব
কদম ফুলের কথা মনেপড়ে
আর মনেপড়ে যায়
যমুনা নদীর ধারে দাঁড়িয়ে থাকা
সেই কদমগাছটির কথা
যেখানে বসে কৃষ্ণ বাঁশি বাজাতেন
সে'সুরে আকুল হয়ে ছুটে যেতেন রাধা
কত বাধা পেরিয়ে
তারপর কী যে হতো হয়নি তা জানা
বৃষ্টিতে ভিজে রাধা ঘরে ফিরতেন কিনা
তবে আজকাল বৃষ্টির রিমঝিম ধ্বনি
মনেহয় যেন বাজে রাধার কিংকিণী
মেখম খুলে যায় মনের ভিতর
মায়াবী ময়ূরী নেচে ওঠে
হৃদয় তখন আকুল হয়ে চরচরে ছোটে
কৃষ্ণ বিরহে রাধা যখন নির্জনে অশ্রুতে ভাসে
তখনই ধরণীতে বৃষ্টি নেমে আসে।
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
সব্যসাচী দেব
শুভ জন্মদিন! 🎈
শ্রী অজয় কুমার দে
শুভ জন্মদিন! 🎈