অসুর বিনাশীনী
শংকর ব্রহ্ম
সকলে বলে, 'দুর্গে দুর্গে দুর্গতিনাশিনী'
বলো তো মা, তোমায় কি ভালবাসিনি?
তবু কেন অসুরের উৎপাত এতো
তারা কি তোমার ভয়ে নয় আজ ভীত?
তুমি যদি সত্যিকারের আমাদের হও মা,
তবে কেন নারী ধর্ষণ মোটে কমে না?
নাকি তোমার আজ সে শক্তি গত?
তাই অসুরের অত্যাচার বাড়ে ক্রমাগত !
তুমি কি আজ অকাতরে ঘুমিয়ে আছো মা
এসব তাই তোমার চোখে মোটেও পড়ে না?
মাগো তুমি জেগে উঠে হও দুর্গতিনাশিনী
হও মা আমাদের জন্য অসুর বিনাশীনী।
শংকর ব্রহ্ম জনপ্রিয় লেখাগুলো
আমি
৯৫৫ বার পঠিত
বিভ্রম - ৩.
৮৬৫ বার পঠিত
পাখি আমার পাখি
৭৩৯ বার পঠিত
ঘোড়ার ডিম
৬৯৮ বার পঠিত
জাপানি কবিতা
৬৩০ বার পঠিত
লেখকের লেখায় মন্তব্যসমূহ
কিছু অনুভূতি
হালকা করে ছুঁয়ে যায়,
কিন্তু হৃদয়...
আরো দেখুন
রিয়াজ খান-হৃদয়