প্রগলভা
জীবন কবি
পতিহারা সতী যদি দুর্মতি করে
তবে খুব দায় হয়,তাকে রাখা ঘরে।
মনে যদি ধরে কেউ,বুক যদি পোড়ে
কা’রও ‘পরে ভর করে বাঁচবার তরে,
বল তবে দোষ কি বা চুপি চুপি করে?
না হলে সে মনে মনে একা পঁচে মরে।
ঝড়ের মতো আসছে কথা,
হয়তো কোথাও উড়িয়ে নিয়ে যাবে,
হারাবে মন অন্ধকারে,
অন্ধকারের রাত দেখেছো?
কোন কথাই না বলে সে অনেক কথা বলে
আকাশের চাঁদ দেখেছো
নিজে জ্বলে অন্যকে মুগ্ধ করে তোলে।
ভালবাসা মানে ভাল লাগা নয় মোটেও
তার কাছে ভালবাসাই হয়।
সে জানে কেউ তোমার লুকিয়ে দেখবে স্তন
আবার কেউ তোমার খুঁজবে মন,
এই তো জীবন।
তুমি যদি কোন দিনও
একফোঁটা ভালবাসা না-ও দাও তাকে,
তবু তার ভালবাসায় একতিলও কমবে পড়বে না।
তুমি তোমার মতো থাক
তবু প্রাণ খুলে তাকে ভালবাসতে দিয়ো,
ইচ্ছে হলে আবার ভুলে যেয়ো সেই তুচ্ছ প্রাণের কথা।
সে ভালবাসবে কেমন করে,
তুমি টের পাবে তা অনুভবে,
টের পাবে অন্তরে।


মন্তব্য করতে ক্লিক করুন