শংকর ব্রহ্ম

কবিতা - সময়

শংকর ব্রহ্ম
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬ বিবিধ কবিতা

সময়
শংকর ব্রহ্ম

দরজা ছিল বন্ধ কিন্তু জানলা ছিল খোলা
একটিবারের জন্য তবু যায়নি তোমায় ভোলা,
অনেক স্বপ্ন মরলে তবে,একটি নারী মরে
এই কথাটা বুঝিয়ে দেয় সময় এসে ঘরে।

তোমার কথা ভাবি না আর বললে হবে ভুল
মৌমাছি না প্রজাপতি কার কথা ভেবে বলতো,
গাছে গাছে ফুটতে থাকে ফুল?
কত ভুল ভাবনা নিয়েই মানুষ জীবন করে যাপন,
যতই তাদের ও ভুল পথে যেতে কর না বারণ।

একটি বারের জন্য যে তাই যায়নি তোমায় ভোলা
দরজা ছিল বন্ধ, তবু জানলা ছিল খোলা।

পরে পড়বো
২৯

মন্তব্য করুন