সংকেত
শংকর ব্রহ্ম
অন্ততঃ একবার সিংহের থাবা তোল
থাবা তুলে জানাও সংকেত
পাগলা ঘন্টা আজ বেজে যাক সারা দেশটায়
অন্ততঃ একবার সমবেত ধ্বনির বিকাশে
শিল্প গড়।
গড়ে তোল মানুষের নীরব কান্নার ভাষা
তুলে ধর মনের গোপন আশা
জীবন দুঃখের নয় শুধু
থাবা তুলে সংকেতে সে কথা জানাও।
অন্ততঃ একবার সিংহের থাবা তোল
থাবা তুলে জানাও সংকেত
দুঃখ ছেনে কিভাবে যে গড়তে হয়
সুখের আবেশ
ভাল করে জেনে নাও বুঝে নাও
তারপর থাবা তুলে সংকেত
সে কথা জানাও।
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
আবুল হাসান
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন