কবিতা — সত্যি মিথ্যা

শুক্রবার, ০৬ মার্চ ২০২৬ রূপক কবিতা

সত্যি মিথ্যা
শংকর ব্রহ্ম

তুড়ি মেরে উড়িয়ে দেবে সব সততা
এতই সহজ?
> সমস্ত জ্ঞান মিথ্যে বলে প্রমানিত <
লেবেল এঁটে দিলেই হলো?

আজকে যাকে মিথ্যে বলে উড়িয়ে দিলে
কাল যে সেটা মিথ্যে রবে
এমন তো নয়?
পৃথিবীটা ঘুরছে সেটা প্রমাণ হতে
কত সময় গড়িয়ে গেল
তবু তো সেটা কালে কালে প্রমাণ হলো।

তুড়ি মেরে উড়িয়ে দেবে
সততা তেমন পাখি তো নয়,
সমস্ত জ্ঞান মিথ্যে সেটা প্রমান কর
না হয় পরে লেবেল এঁটে ঝুলিয়ে দিও
জ্ঞানীর মাথায়।

৫২ বার পঠিত রিপোর্ট

মন্তব্য করুন

লেখকের অন্যান্য প্রকাশনা