শিক্ষার সার
শংকর ব্রহ্ম

সনাতন পড়াশুনা করার সুযোগ পায়নি, হোটেলে থালা বাসন ধোয়। সে চায় না তার ছেলেও তাই করুক। তাকে স্কুলে ভর্তি করতে যাচ্ছে।

- বাবা আমরা কোথায় যাচ্ছি?
- স্কুলে যাচ্ছি বাবা
- কেন? সেখানে গিয়ে কি হবে?
- পড়াশুনা শিখবে
- পড়াশুনা শিখে কি হবে বাবা?
- তুমি মানুষ হয়ে উঠবে
- না বাবা আমি মানুষ হব না
- তবে কি হবে তুমি?
- আমি মন্ত্রী হব বাবা
- কেন তুমি মন্ত্রী হতে চাও?
- মন্ত্রীরা ভগবানের মতো, ওরা সব পারে
- তুমি মন্ত্রী হয়ে কি করবে?
- স্কুল থেকে পড়াশুনা তুলে দেব।
- সেখানে কি হবে তবে ?
- শুধু নাচ-গান আর খেলাধূলা।
- তোমার প্রস্তাবটা শিক্ষামন্ত্রীর কাছে পাঠিয়ে দেব।
- হ্যাঁ বাবা চলো তবে, আজই পাঠিয়ে দেবে।