শংকর ব্রহ্ম

কবিতা - স্মুতি

শংকর ব্রহ্ম
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬ স্মৃতিচারণ

স্মুতি
শংকর ব্রহ্ম

পুরনো দিনগুলি কিছুতেই পিছু ছাড়ে না আমার
নতুন দিনগুলোর সাথে সমানে পাল্লা দিতে চায়,
স্কুল পালানো দিন
আম পোড়া শরবৎ
বন্ধুর বোন
বৃষ্টি ভেজা দিন
বিনিদ্র রাত
আরও কতকিছু আমাকে সন্মোহন করে রাখে
নতুন দিনগুলি মনোরম বটে,
তার চেয়ে কম মোহময় নয়
সেইসব পুরনো দিনের স্মৃতি।

বন্ধুরা যখন আমার কবিতা নিয়ে মশগুল
আমি তখন আমার স্মৃতিতে বিভোর।

পরে পড়বো
মন্তব্য করতে ক্লিক করুন