স্মৃতি সুর
শংকর ব্রহ্ম
মেঘলা দুপুর একলা নূপুর কে যে বাজায় মনে
সকাল থেকেই তোমার কথা
ভাবছি বসে খুব গোপনে,
ভাবছি কেন যে জানি না নিজে স্পষ্ট নয় তা।
দূর থেকে শুধু দেখে মনে হয়
তুমি যেন আর চেনা কেউ নয়,
তবু কাছে এলে সব যাই ভুলে
লাগে যেন শুধু খুব আপনার
বুকে বাজে তার স্মৃতি-সুর।
এই তো সেদিন বর্ষাকালীন মেঘ
জমেছিল নীল আকাশের বুকে
আমার বুকে তো আসেনি যে কেউ
পাপ বা পুণ্যে
কি হবে তাহলে, বর্ষা নামবে
নাকি তাহা আজ স্তগিত থাকবে অসীম শূন্যে?
এই তো সেদিন জ্যোৎস্নাকালীন চাঁদ
ভেসেছিল আকাশের বুকে
আমার বুকে তো আসেনি যে কেউ
এখন কি হবে?
জ্যোৎস্না ছড়াবে চরাচর জুড়ে,
নাকি আজ তাহা স্তগিত থাকবে গভীর শোকে?
এই তো সেদিন তুমি এসেছিলে
এসেছিলে শুধু, আর কিছু নয়।
আকাশের বুকে ছিল না তো চাঁদ
মেঘ ছিল কিনা দেখিনি যে তাহা,
তবুও সেদিন আলো ঝরেছিল
বর্ষার মতো অঝরে, আহা।
শংকর ব্রহ্ম জনপ্রিয় লেখাগুলো
আমি
৯৫৭ বার পঠিত
বিভ্রম - ৩.
৮৬৭ বার পঠিত
পাখি আমার পাখি
৭৩৯ বার পঠিত
ঘোড়ার ডিম
৬৯৮ বার পঠিত
জাপানি কবিতা
৬৩২ বার পঠিত
লেখকের লেখায় মন্তব্যসমূহ
কিছু অনুভূতি
হালকা করে ছুঁয়ে যায়,
কিন্তু হৃদয়...
আরো দেখুন
রিয়াজ খান-হৃদয়
🎂 আজ যাদের জন্মদিন
পাপন বসুনিয়া
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
পৃথিবী কবিতার মতোই সুন্দর, এবং এই সৌন্দর্য দেখার জ...
আরো দেখুন
Munsora Mim
লেখক:
মেহেদী হাসান অপু
কবিতাটি সত্যিই দারুণ। এতো এতো ইমোশন দিয়ে আবৃত। প্র...
আরো দেখুন
সায়েবা
লেখক:
রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ