সে আমার
শংকর ব্রহ্ম
পাগলী আমায় "ভালবাসা" বলে ডাকে
জানি না মেয়েটি,কোথায় লুকিয়ে থাকে?
মাঝে মাঝে এসে স্বপ্নের ফাঁকে
মনে যে আমার কত না স্বপ্ন আঁকে।
যখন তখন দেখি নাকি আমি তাকে?
সে আমায় শুধু চিন্তায় ফেলে রাখে।
কখনও রাত্রি দুপুরে,হঠাৎ সে কাছে আসে
ঘোরলাগা মনে কি সুরে,
যাই আমি কোথা ভেসে।
গভীর আবেশে সেও ভাসে সাথে,
চাঁদ তারা নিয়ে,গভীর নিশিথে
দেখে তারা চাঁদ মিটিমিটি হাসে
হৃদয়ে আমার মুখখানি তার ভাসে
তবু আমরা দু'জনে থেকে যাই দূরবাসে।
পাগলী আমায় হয়তো বা ভালবাসে?
জানতে চাইলে মিঠিমিঠি চোখে হাসে।
পাগলী আমায় "ভালবাসা" নামে ডাকে,
জানি সে আমার, হৃদয়ে লুকিয়ে থাকে।
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
আহমেদ হানিফ
শুভ জন্মদিন! 🎈
প্রসূন গোস্বামী
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন