উড্ডীন
শংকর ব্রহ্ম
নীরবেই শুধু দেখে যাবে সব
শোষণ পীড়ন কিংবা খুন ও ধর্ষণ?
কিছুটা তো হোক প্রতিকার
প্রতিবাদে ফেটে পড় সব,
অন্তত একটা বিস্ফোরণে,
এলোমেলো হয়ে যাক সব
খানিকটা দূষিত সময়,
বদরক্ত দূরীভুত হোক।
এখন কোথাও যাব না আর,
পরিশুদ্ধ মনে স্নান সেরে
পাখিদের কাছে গিয়ে
শিখে নেব ওড়ার নিয়ম।
তুমি কি সঙ্গে যাবে
ওগো বঙ্গ নারী এসো তবে সাথে।


মন্তব্য করতে ক্লিক করুন