ভালবাসার কথা
শংকর ব্রহ্ম

বুকের ভিতর অনেক পাহাড়
অনেক নদী
অনেক বন
সকল বাঁধা পেরিয়ে তোমার ছোট কুটির।
সেখানেও অনেক আশা
অনেক স্বপ্ন ভালবাসা
লুকিয়ে আছে সংগোপনে।
তোমায় আমি ভালবাসি
এই কথাটি বলতে হলে আমায়
সকল বাধা পেরিয়ে যেতে হবে।
ভালবাসার কথা
বুকের ভিতর
অনেক পাহাড়
অনেক নদী
অনেক বন।