শংকর ব্রহ্ম

কবিতা - ভাসমান ফুল

শংকর ব্রহ্ম
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬ অনুকাব্য

ভাসমান ফুল
শংকর ব্রহ্ম

আমরা সকলে ভাসমান ফুল
জীবনের স্রোতে কেউ কেউ ফোটে
কেউ বা ফোটে না
কারো কিছু জোটে
কারো বা জোটে না
কী বা যায় আসে তাতে ?

কেউ যাতে ওঠে কেউ বা ওঠে না
কি যে হল তাতে বল?
আমরা সকলে ভাসমান ফুল
জীবন স্রোতে শুধু সামনে এগিয়ে চল।

পরে পড়বো
১৫
মন্তব্য করতে ক্লিক করুন