ভেজাল
শংকর ব্রহ্ম
(১).
আমি অন্ধকারকে বলেছি,দূর হটো
এক পা সরেনি সে তো দূরে -
আলোকে বলেছি স্বাগতম,
তার নির্ধারিত সময়ের বেশি
কাছে থাকেনি তো সেও।
তাহলে
আমি যে এত সব প্রলাপ বকলাম
দার্শনিক গাড়লের মতো
তাতে কি যে লাভ হল কার?
আসলে কি এসবও
এক ধরণের মানসিক বিকার?
(২).
মানবতা আজ দিশাহীন গতিহারা
তুমি যে দাঁড়াবে খাড়া
কার উপর
কিসে দিয়ে ভর,
কিসের ভিত্তিতে?
নিত্তিতে মাপতে গিয়ে দেখি,
সব সোনা খাঁটি নয়,
কিছু কিছু ভেজাল রয়েছে।
অনুসন্ধান করুন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন