ভুল - ২.
শংকর ব্রহ্ম
শব্দের ভিতরে রঙ খুঁজে ছিল অন্ধ আতুর
কালা জেনে শব্দে তার দিয়ে ছিল সুর
আর তার গান শুনে খুশী হয়ে
ফুটে ছিল পৃথিবীর গাছে যত ফুল
তাই দেখে বিলকুল খুশী হয়ে
বেঁচেছিল জগতের যত প্রাণীকুল
ভুলেও ভেব না কেউ
এই সব কথাগুলি ভুল
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
সব্যসাচী দেব
শুভ জন্মদিন! 🎈
শ্রী অজয় কুমার দে
শুভ জন্মদিন! 🎈