তোমার ক্লান্ত চোখের সব অন্ধকার
আমার দিকে ঠেলে দিও,
বিনিময়ে আমার ভোরের এক চিলতে রোদ-
আঁচল কোণে বেঁধে নিও।
তোমার বুকের জমাট বাঁধা সব বিষাদগুলি
আমার শ্রাবণে ধুয়ে দিও,
আমার হাসির উজ্জ্বল রঙটুকু মেখে
তুমি না হয় একাকিত্ব ধুয়ে নিও।
পথ চলতে গিয়ে যদি পা দু'টো থমকে দাঁড়ায়,
সবটুকু ভার আমার কাঁধে তুলে দিও,
আমি না হয় তোমার হয়ে অনেকটা পথ হেঁটে যাবো,
তুমি না হয় একটুখানি ছায়ার মতো পাশে থেকো,
আলতো করে হাতটি শুধু ছুঁয়ে দিও।
পৃথিবী যদি কখনো তোমায় রিক্ত হাতে ফিরিয়ে দেয়,
তবে আমার সবটুকু সঞ্চয় তোমার শূন্যতায় ভরে দিও,
আমি না হয় নিঃস্ব হবো,
যদি তোমার সেই হাসিতে
এক ফালি চাঁদ ওঠে প্রিয়।
যদি তোমার চোখের কোণে বৃষ্টি নামে, অধিক প্রিয়-
তুমি না হয় মেঘগুলো সব আমায় ধার দিও,
খামখেয়ালির উষ্ণ পাতায় আলোর কণা আমার থেকে বুঝে নিও,
আমি না হয় সেগুলোকে সুরে বেঁধে গান শোনাবো।
অনুসন্ধান করুন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
সুন্দর লেখা, অভিনন্দন কবি
আরো দেখুন
কাজী অ্যাডাম
লেখক:
আনিস খান শিহাব
আসসালামু আলাইকুম । বাংলা কবিতা নেট কবিতা অঙ্গনে সক...
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
নূর মোহাম্মদ কল্পকবি
কিছু অনুভূতি
হালকা করে ছুঁয়ে যায়,
কিন্তু হৃদয়...
আরো দেখুন
রিয়াজ খান-হৃদয়
লেখক:
শংকর ব্রহ্ম