রদ্রু নয়—
দহন নয়, ক্ষত নয়
আমার কাছে এসো বৃষ্টি হয়ে
শীতল শ্বাসে ভিজিয়ে দাও রক্তগরম জমি।
রদ্রু নয়—
অগ্নিদাহ নয় চোখে
এসো নীরব বৃষ্টির ভাষা হয়ে
যাতে ঘুমিয়ে যায় ক্ষুধার ক্ষোভ।
রদ্রু নয়—
দূষণ নয় হাওয়ায়
এসো বৃষ্টি হয়ে ধুয়ে দাও
আমার ভিতরের কালো ধোঁয়া।
রদ্রু নয়—
হিংসা নয় চিৎকার নয়
এসো মৃদু, টুপটাপ হয়ে
ভেঙে দাও পাথরের অহংকার।
রদ্রু নয়—
এসো বৃষ্টি হয়ে
যাতে আমি নতুন বৃক্ষ হয়ে উঠি
ফল দেই শান্তির, ছায়া দেই ক্লান্তিকে।
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
Radiful Hoque
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
আপনি এখানে কবি সাদাত হোসাইনের পাতায় গেলে; কবিতা —...
আরো দেখুন
বাংলা কবিতা
লেখক:
সাদাত হোসাইন
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী