আমার কবর দুই ভাগ হবে—
একভাগে রাখবে শরীর,
অন্য ভাগে—যে হৃদয় শুধুই তোমার নামে জ্বলে,
তাকে আলাদা কবর দিও,
কারণ সে মৃত্যু মানে না।
যদি তুমি আমার না হও,
তবে ভালোবাসা হবে অভিশাপ,
আমি মরে গিয়েও প্রতিদিন বেঁচে থাকবো—
প্রতিটি নিশ্বাসে ছুরি হয়ে বিঁধবে তোমার নিঃশ্বাসে।
কোনো দোয়া বলো না আমার কানে,
শুধু চোখে চোখ রাখো একবার শেষ বিদায়ে—
দেখবে, পাথরের কবর ফেটে বেরিয়ে আসবে
এক শরীরভরা অভিমান, এক মৃত্যুভয়হীন ভালোবাসা।
আমি জানি, তুমি ভালোবাসোনি কখনও,
তাই তো বলি—আমার কবর দুই ভাগ হবে,
কারণ তোমার জন্য পুড়ে যাওয়া হৃদয়
এই মাটির নিচেও চুপ করে থাকবে না।
সে জেগে থাকবে—তোমায় না পাওয়ার বিষে,
চিরদিন।
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
Radiful Hoque
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
আপনি এখানে কবি সাদাত হোসাইনের পাতায় গেলে; কবিতা —...
আরো দেখুন
বাংলা কবিতা
লেখক:
সাদাত হোসাইন
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী