চুলে আঙুল চালাতে চালাতে
তুমি একদিন বলে উঠেছিলে—
“তোমার মাথায় খুব নরম গোধূলি আছে।”
আমি হেসেছিলাম,
অথচ সেই মুহূর্তে
মাথার ভেতর জন্ম নিয়েছিল
এক নিঃশব্দ স্মৃতির গর্ভপাত।
আজ, সেই চুল…
আর কারো আঙুল ছুঁয়ে দিলে,
আমার মাথার খুলি ফেটে যায়—
ভেতর থেকে বেরিয়ে আসে
পচা বিকেলের শব্দ,
ফেলে যাওয়া কথার বিকার।
ভালোবাসা কবে চুলের মতো হয়ে গেল জানি না—
কাটলেও সে পড়ে থাকে আয়নার সামনে,
গুঁজে রাখলেও সে গন্ধ ছাড়ে,
জড়িয়ে থাকে শবের কপালে।
আমি জানি,
তুমি আর ফিরবে না
এই চুলে আঙুল বোনার খেলায়—
কারণ তোমার নখে এখন অন্য কারো মস্তিষ্ক,
আর আমার চুলের নিচে
প্রতিদিন মরছে এক নির্বাক কবিতা।
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
Radiful Hoque
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
আপনি এখানে কবি সাদাত হোসাইনের পাতায় গেলে; কবিতা —...
আরো দেখুন
বাংলা কবিতা
লেখক:
সাদাত হোসাইন
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী