চলছে জগৎ নিজের মতো
পাল্টে গেছে পথ,
থামল এসে আমার দ্বারে
স্বপ্ন ভাঙার রথ।
হয়তো কোনো নতুন ভোরে
কাটবে মনের ঘোর,
আপাতত এই আঁধারেই
কাটুক নিশিভোর।
পুরানো সব ব্যর্থ আশা
ধুলোয় মিশে থাক,
স্মৃতির ঘরে আগলে রাখা
বিষাদ ঘুচে যাক।
পথ হারানো ক্লান্ত পথিক
খুঁজছি আপন নীড়,
ঝাপসা চোখে ঝরছে কেবল
দীর্ঘশ্বাসের ভিড়।
শহর জুড়ে নিঝুম রাতে
একলা কাঁদে মন,
থাকনা পড়ে জীবন জুরে
বড্ড প্রয়োজন।
কেউ জানে না, কেউ বুঝে না
রক্তক্ষরণ কত,
নিজের সাথেই যুদ্ধ আমার
নিজের ভেতর ক্ষত।
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
প্রমথ চৌধুরী
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
আপনি এখানে কবি সাদাত হোসাইনের পাতায় গেলে; কবিতা —...
আরো দেখুন
বাংলা কবিতা
লেখক:
সাদাত হোসাইন
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী