সে ছিল এক দ্বিধাহীন চোখ
অবিনাশী দৃষ্টি— ধ্বংসের উপর দাঁড়িয়ে
যার চাহনি ফুঁড়ে দেয় আত্মার ছদ্মবেশ,
না ছিল করুণা, না প্রগলভ প্রণয়,
শুধু এক নির্মোহ সত্য— খোঁজে শূন্যতা।
সে চোখে ছিল না কোনো সম্ভ্রম,
না কোনো প্রতীক্ষার ক্লান্তি,
তাকানোর অর্থ ছিল—
স্বীকারোক্তি, বিদ্রোহ, অথবা মৃত্যুর আহ্বান।
তোমার দৃষ্টি যেখানে কাঁপে,
সে চাহনি সেখানে স্থির শিলালিপি,
যেন মহাকালের সাক্ষর—
অসীমের গহ্বরে উৎকীর্ণ এক নিঃশব্দ উচ্চারণ।
সে ছিল এক দ্বিধাহীন চোখ—
আত্মার আরশিতে প্রতিফলিত
নির্বাক এক আদিম প্রশ্নচিহ্ন!
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
প্রমথ চৌধুরী
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
আপনি এখানে কবি সাদাত হোসাইনের পাতায় গেলে; কবিতা —...
আরো দেখুন
বাংলা কবিতা
লেখক:
সাদাত হোসাইন
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী