সূর্যের জ্বলজ্বলে আরক পান করেছিল নাকি
মাতৃজরায়ন, আমার মাংসে যার
বিচ্ছুরিত ভাপ। হরিদ্রাভ আকাশের ওষ্ঠে জমে ওঠা
আমি কি হঠাৎ কোন পথভ্রষ্ট চুন?
দৈবাৎ বিক্ষিপ্ত এই বিশ্বলোকে
মুহ্যমান নগরশীর্ষে
লুটিয়ে পড়া এক নির্বাসিত কেতন
অথবা শূন্যতার সৌরগলার নক্ষত্রোচ্ছল বমন?
তবে কি আপাতরম্য স্বতন্ত্র
রসায়নে তারতম্য দেখা দিলে
গাছ-পালা রৌদ্র-জলের সঙ্গে
বৃষ্টি আর কাদায় কুঁকড়ে
আগুনের আশ্লেষে
হঠাৎ হাওয়ার শিউরানি
ভরে দিলো, ছুঁড়ে দিলো যেন মন্দের পরামর্শে
এই মৌলিক দূরত্বে?
(অর্থাৎ নিকষ বিচ্ছেদ)
ঝোপের আড়ালে থাকে শেয়ালেরা
গাছের শিখরে নীলকান্ত মণির মত চোখে
চেয়ে দ্যাখে পাখি, হাতের উৎসর্গিত রুটি,
অঞ্জলির জলে বসায় না মুখ কোন
চিতল হরিণী কিংবা চিত্রার্পিত চিতা
দূর থেকে ডাকে কাঠঠোকরা
দুলকি চালে কাঠবিড়ালী যায়,-
নিঃশব্দে রুটি ঝরে, জলে ভাসে কেবল
নিজস্ব মুখের আদল।।
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
মহাদেব সাহা
শুভ জন্মদিন! 🎈
মোঃজাকারিয়া মাসুদ
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
https://banglakobita.net/sadathossain/kajol-choker...
আরো দেখুন
বাংলা কবিতা
লেখক:
সাদাত হোসাইন
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী