ভিতরে তো কতো জল, তবু অভিমান!
মাটির কলস কেন অভিমান করে?
গা-ভরা জলের ফোঁটা নামে এ’কেবে’কে-
নিচে যেন নদী পাবে, প্রিয়মুখ পাবে,
বুকের দীঘিটি নোনা জলেই ভাসাবে
আজ। কেন? সংযোগ মিলেছে?
সব নয়, কিছু, গাছ বড়ো অভিমানী।
চুম্বনে ওঠাও ছাল, রক্ত ঝরে যাবে,
রক্ত মানে আঠা, রস, তীব্র অভিমান।
কুঠারের হিংস্র হতে হবে না তোমাকে
আনমনা ছোঁয়া পেলে লজ্জাবতী লতা!
বৃষ্টির ভিতরে কিছু অভিমান আছে।
জলে প’ড়ে ঠোঁট ফোলায়, করে লুকোচুরি,
ক্ষেতে ও খামারে প’ড়ে সোঁদা গন্ধ তোলে।
কেন তার অভিমান? পতনে-পীড়নে?
এখন আমার কোনো অভিমান নেই।
অভিমান আগে ছিলো, অতল জলের
অভিমান আগে ছিলো, আজ জলও নেই।
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
আহমেদ হানিফ
শুভ জন্মদিন! 🎈
প্রসূন গোস্বামী
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন