অনেক দিনের পরে

তোমার দেখা পেলাম তোমার ঘরে

তুমি কাজের মানুষ

সিঁড়ি লাগাও চাঁদের গায়ে, ওড়াও ঘুড়ি ফানুশ

এমনি কাজে নানা

তোমার ঐ কুশলী হাত আমারে তালকানা

করেছে, তাই ঘুরে বেড়াই নিজের‌ই অন্তরে

তোমার কত ঘরে

নিমন্ত্রণ আছে ও বসবাস

আমার ছিলো একটি ক্ষেতের চাষ

আমার আজো একটি ক্ষেতের চাষ!