শক্তি চট্টোপাধ্যায়

কবিতা - পাহাড়িয়া কলকাতা

শক্তি চট্টোপাধ্যায়
সোমবার, ০৩ মার্চ ২০২৫ বিবিধ কবিতা

পাতালরেলের জন্যে কাটা মাটি পাহাড় গড়েছে।

ময়দানের রূপ বদলে হয়ে গেছে সাঁওতাল পরগণা!
পাহাড়চূড়োয় গাছ, কাশবন, নিচের ঝুপড়িতে
করম পরব হয় ফি-বছর, হাঁড়িয়া মচ্ছব
প্রতিসন্ধ্যা লেগে থাকে, মাদলের আওয়াজে কলকাতা
রাত্তির দুপুর তক্ পাহাড়িয়া সুরে মজতে থাকে।

কাছের পারক স্ট্রিট মুগ্ধ, মুছে যায় মাদলে-বাদলে,
অশরীরী আলো দেখে মানুষ উত্ত্যক্ত হয়ে পড়ে।
অন্তর্ভ্রমণ সুখকর, শুধু প্রাত্যহিকতার
বেড়াজাল ছিঁড়েখুঁড়ে, কী নতুন, অসহ্য নতুন-
কলকাতা সবার জন্যে মর্ত্যে এই স্বর্গসুখ গড়ে!

পরে পড়বো
২০৬
মন্তব্য করতে ক্লিক করুন