শুধু দুদিনের জন্যে ঘর ছেড়ে বাহিরে বেরুনো
দুদিনের জন্যে শুধু ঘর ছেড়ে পথের উপরে-
বনের ভিতরে বাংলো, বাংলো থেকে দেখা যায় নিচে
কাকচক্ষু জলস্রোত ভেসে আছে নদীর পিরিচে
দুধার উধাও ঐ জঙ্গলের পাহাড়ের দিকে
দুধার নেমেছে নিচে রমণীর উরুর মতন
সানুদেশে, উপত্যকা জুড়ে এক দৃশ্যের সুষমা
দুদিনের জন্যে টানে, চিরদিন নয়!
চিরদিন ঘরে থাকা, পরে থাকা অন্তরে, গভীরে…
অনুসন্ধান করুন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন