কবিতা - ভিতর-বাইরে বিষম যুদ্ধ শক্তি চট্টোপাধ্যায় রবিবার, ০৮ অক্টোবর ২০২৩ প্রেমের কবিতা ইচ্ছে ছিলো তোমার কাছে ঘুরতে-ঘুরতে যাবোই আমার পুবের হাওয়া। কিন্তু এখন যাবার কথায় কলম খোঁজে অস্ত্র কোথায় এবং এখন তোমার পাশে দাঁড়িয়ে-থাকা কুঞ্জলতায় রক্তমাখা চাঁদ ঢেকেছে আকুল চোখ ও মুখের মলিন আজকে তোমার ভিতর-বাইরে বিষম যুদ্ধ পুবের হাওয়া। ♥ ০ পরে পড়বো ৩৯৬ রিপোর্ট শেয়ার করুন
মন্তব্য করতে ক্লিক করুন