অনেক কিছুই বলতে চাই,
মুখ চেপে ধরে ভয়ে!
মন তো আর চুপ থাকেনা
চিৎকার করে উঠে।
বুক ফেটে যায় মুখ ফোটেনা
আমি থাকি বাংলাদেশে,
যাচ্ছি হেঁটে বীর বলয়ে!
আছি যে পাগল বেশে।
কোকিল ঘুরে আশেপাশে,
কখন রাখবে কাঁধে পা!
সুযোগ পেলেই উঁচিয়ে মাথা
বলবে; কথা বলবি না!
আমি আমার কাছে বন্দি
নিজের হাতে সাজিয়ে খাঁচা,
করছি চৌকিদারি!
মানুষ হয়ে জন্ম নিয়ে,
পেলাম; প্রজার (দাসের) স্বীকৃতি।
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
আব্দুল মান্নান সৈয়দ
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন