সামস রবি

কবিতা - ক্লান্ত শোসকের লাঠি

সামস রবি
রবিবার, ০৮ ফেব্রুয়ারি ২০২৬ বিদ্রোহী-দ্রোহের কবিতা

যেদিন আমাকে পেটাতে পেটাতে তোমার লাঠি ক্লান্ত হবে!
অথবা…
তোমার গু’লি যখন আমার বুক ছিঁড়ে, বারুদ বের হবে!
সেদিন, আমার নিথর দেহকে প্রচন্ড জোরে লাত্থি দিয়ে জানিয়ে দিও,
কানে কানে অথবা চিৎকার করে,
মানুষের মাংস আর রক্তের পিপাসা তোমার মিটেছে কিনা?
তোমার ক্লান্ত লাঠির স্বাদ মিটেছে কিনা?
যদি তোমার সেই লাঠি ব্যথা পায়, ক্ষতিগ্রস্ত হয়,
তবে আমার শরীরের চামড়া কুকুরের দাঁত দিয়ে ছিঁড়ে তার ব্যথা সারাও।
আর আমাকে ক্ষমা করো তোমার লাঠি বা অস্ত্র ব্যথা পেয়েছে
আমাকে আহ’ত বা নিহ’ত করার দারুণ উৎসবে।
আমার রক্তে যদি পিপাসা মিটে তোমার বিষাক্ত নখে,
তবে এই জাতিকে প্রশান্তির ছায়ায় রেখে,
তুমি বিলিন হও শয়তান অধ্যুষিত কোন অক্ষে।

পরে পড়বো
মন্তব্য করতে ক্লিক করুন