যদি গ্রীষ্মের তপ্ত রৌদে তেক্ত হয়েও
তোমার বানানো শুকনো মরিচের গুঁড়া দিয়ে কাঁচা আমের ভর্তা খেতে না পারি
বিকেলে আমের বাগানে মৃদু বাতাসে বসে গল্প করতে না পারি
তবে কি আমায় ভালোবাসবে?
যদি বৈশাখের প্রথম প্রহরে
তোমার খোঁপায় বেলিফুলের মালা গুঁজে দিতে না পারি,
হাতে হাত রেখে বৈশাখী আয়োজনে চষে বেড়াতে না পারি,
তবে কি আমায় ভালোবাসবে?
যদি আষাঢ়ের বৃষ্টিতে তোমার সাথে ভিজতে না পারি
চোখে চোখ রেখে প্রেমের শিহরণ খুঁজতে না পারি
তবু কি আমায় ভালোবাসবে?
যদি তোমার সাথে শরতের সাদা মেঘের নিচে
ফুটে থাকা কাশবনে যেতে না পারি
নদীর মোহনায় কাশফুল ভাসিয়ে দিতে না পারি
তবুও কি আমায় ভালোবাসবে?
যদি হেমন্তের নয়া ধানের নবান্ন উৎসবে মেতে উঠতে না পারি
তোমার বানানো চালের গুঁড়ার প্রেমময় পিঠা খেতে না পারি
তবুও কি আমায় ভালোবাসবে?
যদি শীতের সকালের কুয়াশাময় ঘাসে খালি পায়ে হাটতে না পারি
শিশিরের বিন্দু দিয়ে এক-ই কাপে চা খেতে না পারি
তবুও কি আমায় ভালোবাসবে?
যদি ঋতুরাজের প্রথম ফোটা পদ্মটি দিতে না পারি, ছোট্ট চিরকুটের সাথে
ভোরের সুখময় বাতাসে বসে কবিতা শুনাতে না পারি
তবুও কি আমায় ভালোবাসবে?
যদি বল পারবে তবে ভালোবাসার রইল কি?
যদি বল পারবেনা তবে ভালোবাসার কি স্থান, কাল, পাত্র, মাত্রা, থাকে?
তবুও ভালোবাসার প্রতিদ্বন্দ্বী ভালোবাসা নয় কি?
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
প্রমথ চৌধুরী
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
আপনি এখানে কবি সাদাত হোসাইনের পাতায় গেলে; কবিতা —...
আরো দেখুন
বাংলা কবিতা
লেখক:
সাদাত হোসাইন
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী