কাঁধে মধ্যরাত্রিকে ঝুলিয়ে,
ফুসফুসে নিয়ে
অতিক্রান্ত পথের ধূসর দীর্ঘশ্বাস
বাড়ি ফিরি একা। সিঁড়ি ভেঙে
সাত-পাঁচ ভাবতে ভাবতে
বন্ধ ঘরে ঢুকে দেখি-আমার চেয়ারে
অচেনা কে একজন ব’সে আছে, উশ্কো-খুশ্কো গালে
ক’দিনের না-কামানো দাড়ি,
দু’ভুরুর মধ্যখানে অমাবস্যা নিথর, গহন।
কী নাম? প্রশ্নের পিঠে আগন্তুক শূন্য ঠোঁট থেকে
‘ব্যর্থতা’ শব্দটি
কেমন গড়িয়ে দিয়ে আমার সম্মুখে তুলে ধরে
এক সিট হলুদ কাগজ,
গাঢ় কালো কালিতে কী যেন লেখা, দ’লে-
মুচড়ে সে কাগজ ছুঁড়ে দিই বাজে কাগজের
ঝুড়িতে না প’ড়ে। অকস্মাৎ রূপান্তরে
আগন্তুক একটানা শব্দহীন, খরা-ঝলসিত ঠাঠা হাসি।
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
মহাদেব সাহা
শুভ জন্মদিন! 🎈
মোঃজাকারিয়া মাসুদ
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
https://banglakobita.net/sadathossain/kajol-choker...
আরো দেখুন
বাংলা কবিতা
লেখক:
সাদাত হোসাইন
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী