মনে পড়ে কোনোদিন আমাদের আবদ্ধ জলায়
চিলে তুমি রাজহংসী। শ্যাওয়ার পিছল সবুজে
কখনো হয়নি ম্লান শাদা পাখা, আলো খুঁজে খুঁজে
গ্নণ্ডি ছেড়ে চলে গেছো বহু দূরে। তোমার চলায়
এ-কাল মেলেছে দল। প্রতারণা কি ছলাকলায়
আনোনি বিভ্রম কোনো মগ্ধ চোখে; স্বপ্নের গম্বুজে
বাধোনি সুখের বাসা মসৃণ আরামে চোখ বুজে
এবং হওনি বিদ্ধ শিকারীর তীরের ফলায়।
জলার কাদায় আজো আমাদের চঞ্চু, পাখা ডোবে,-
মজে থাকি অধঃপাতে। মধ্যে-মধ্যে হাই তুলি, ভাবি
এখন কোথায় তুমি? বুঝি না দারুণ সর্বনাশ
পেতেছে জটিল ফাঁদ আমাদের অস্তিত্বের লোভে।
উড়ো কথা কানে আসেঃ মেটাতে এ জীবনের দাবি
ইতিমধ্যে এমন কি তুমিও হয়েছো পাতিহাঁস।
অনুসন্ধান করুন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
https://banglakobita.net/sadathossain/kajol-choker...
আরো দেখুন
বাংলা কবিতা
লেখক:
সাদাত হোসাইন
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী