দোলনায় নয় কিংবা নয় মুখরিত খেলাঘরে,
পেয়ারা গাছের নিচে কাজল মাটিতে আছে প’ড়ে,
যেনবা পুতুল কোনো, ফেলে যাওয়া। নখভরা ধুলো,
হয়তো মাটির কাছে চেয়েছিল স্নেহকণা। হুলো
বেড়াল দেখলে অকস্মাৎ পেত ভয়, কিংবা কোনো
পেঁচার আঁধার-চেরা ডাকে কেঁদে উঠত কখনো।
অথচ এখন তার বেয়নেট-বিদ্ধ শরীরের
লোভে ঝোপ থেকে ক্ষিপ্র বেরুচ্ছে শেয়াল। খোকা টের
পাচ্ছে নাকো কিছুতেই। কে জানত এমন অনড়
হয়ে যাবে এই রাঙা চঞ্চলতা? শূন্য সারা ঘর,
সারা গ্রাম, শক্ত মৃত্তিকায় শুধু সে রয়েছে প’ড়ে।
তার তো থাকার কথা সস্নেহ কবোষ্ণ মাতৃক্রোড়ে।
অনুসন্ধান করুন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
https://banglakobita.net/sadathossain/kajol-choker...
আরো দেখুন
বাংলা কবিতা
লেখক:
সাদাত হোসাইন
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী