দীর্ঘ খরা দেখে দেখে দু’চোখ ভীষণ ঝলসানো;
অকস্মাৎ ফসলের ঢেউ খেলে যায়, আবাদের
ঘ্রাণে প্রাণ মাতোয়ারা এবং একটি বাগানের
উদ্ভাসনে মনে হয় পটভূমি কেমন পাল্টানো।
বাগানের ফুল, পাখি, মৃদু হাওয়া ডেকে বলে, ‘আনো
জীবনে নতুন করে বাঁচার ফোয়ার; তুমি ঢের
ঘুরেছ বিপথে, বুঝি কখনো-বা আজো তার জের
ছায়া হয়ে নাচে, বিভ্রম ও সব দুঃস্বপ্নকে হানো।
বাগানের শোভা মনে জাগায় উৎসব, লহমায়
মুছে ফেলে নিস্তেজ শরীর থেকে ধুলো আর স্বেদ
দয়িতার স্পর্শ হয়ে। অথচ সে বাগানের মাটি
ফুঁড়ে অমাবস্যা রাতে খটখটে কঙ্কাল হাওয়ায়
ভাসে, হাসে; বিষধর সাপ গাছের বাকল ভেদ
করে তেড়ে আসে, সঙ্গী হয় প্রেত, তারই পাশে হাঁটি।
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
আহমেদ হানিফ
শুভ জন্মদিন! 🎈
প্রসূন গোস্বামী
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন