গান থেকে হঠাৎ বেরিয়ে আসে, নিরিবিলি
বসে নিশীথের ঘাসে, সমাধিতে। কখনো দেখিনি
তাকে, ছিল কুয়াশার মতো
ছায়ার মেদুর করতলে, পথের চিবুকে লীন।
কিছু কি বলার ছিল তার? চেয়েছিল
নামাতে প্রানী গুরুভার? চিন্তার নিমগ্ন স্তরে
তার ছায়া সঞ্চরণশীল, আমার হাতের কাছে
জল হয়ে বয়ে যায়, নাচের আমার ঠোঁটের ফাঁকে।
এরকম হ’তে থাকে বার বার। ফুলে বোঁচায়,
মৌমাছির সোনালি গুঞ্জনে মিশে থাকে;
কখনো বেরিয়ে আসে কবিতার পংক্তির হৃদয়
ছিন্ন করে, কিন্তু সে আমার ধরা ছোঁওয়ার বাইরে।
পুরুষ অথবা নারী নয়, হঠাৎ লাফিয়ে-ওঠা
মাছ নয়, দেবতাও নয়, নয় কোনো প্রেতযোনি;
তবু আছে মিথ্যার উচ্ছল হাটে সত্যের চেয়েও সত্য হয়ে
নিত্যদিন ব্যবহৃত শব্দের আড়ালে, যেন মেঘে-মেশা হাওয়া।
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
মহাদেব সাহা
শুভ জন্মদিন! 🎈
মোঃজাকারিয়া মাসুদ
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
https://banglakobita.net/sadathossain/kajol-choker...
আরো দেখুন
বাংলা কবিতা
লেখক:
সাদাত হোসাইন
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী