সেদিন একালবেলা আয়নার সমুখে দাঁড়াতেই
হাত থেকে টুথব্রাশ খ’সে যায় আর
হঠাৎ বেরিয়ে আসে আমার হৃদয়,
ঠাঁই নেয় জানালার গ্রিলে, যেন পাখি,
উড়ে যাবে ঘন কুয়াশায়। গোধূলির
আকাশ রঙিন কাঁথা, মেঘ সেলাইয়ের
কাজে মগ্ন একজন; আমার হৃদয়
তার বুকে ঝুলে থাকে, যেন নষ্ট চাঁদ।
হৃদয়বিহীন আমি চাঁদ খেয়ে ফেলি ফালি ফালি
ক’রে আর আমার ভক্ষক নাম রটে চরাচরে।
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
মহাদেব সাহা
শুভ জন্মদিন! 🎈
মোঃজাকারিয়া মাসুদ
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
https://banglakobita.net/sadathossain/kajol-choker...
আরো দেখুন
বাংলা কবিতা
লেখক:
সাদাত হোসাইন
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী