অনেক কিছুই জানা নেই আপন এ পৃথিবীর।
বিতরিত হতে পারে হাটে-মাঠে-এমন নিবিড়
আলো নেই আমার তামস করতলে,
অথচ নিত্যই দেখি নির্বিকার জোনাকিরা জ্বলে
ছায়ার প্রহরে আর মসৃণ স্তনের মতো ফলে
স্তব্ধ গাছ, শব্দ শুনি মৌমাছির অধীর ডানার।
কখনো খড়ের বিছানার
উষ্ণতায় মজে দেখি যায় বেলা যায়
গোলাপি আকাশ ক্রমে হয় ফিকে, কাঁপি প্রত্যাশায়।
কারো শুভ্র মালা ছিঁড়ে করি না বড়াই
কোনো দিন আর রাজরাজড়ার লড়াই
বাঁধলে ঘেঁষি না তার ত্রিসীমায়, জানি না কোথায়
বাঘ-মোষ এক ঘাটে জল খায় কিংবা ইতিহাসের পাতায়
কারা কুশীলব,
তাদের বৈভব
আনে না বিভ্রান্তি মনে। শুধু জ্বেলে রাখি
ইচ্ছা-ব্যাকুলতা যেন তাকে নিয়ে থাকি
দুর্জ্ঞেয় কান্নার পাকে, অভিন্ন হাওয়ার ধ্যানীক্ষণে
দু’জনের আপন ধুলোয় এই শান্তিনিকেতনে।
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
মহাদেব সাহা
শুভ জন্মদিন! 🎈
মোঃজাকারিয়া মাসুদ
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
https://banglakobita.net/sadathossain/kajol-choker...
আরো দেখুন
বাংলা কবিতা
লেখক:
সাদাত হোসাইন
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী